আইসিইউতে আবৃত্তিশিল্পী হাসান আরিফ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০২:২৫ এএম
খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'কয়েক দিন ধরেই হাসান আরিফ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরে তার করোনা পরীক্ষা করা হয়। গত পরশু সে পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এখন আইসিইউতে আছেন।'
দীর্ঘদিন ধরেই আবৃত্তি ও সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন হাসান আরিফ। মনোমুগ্ধকর আবৃত্তি আর জাদুকরী কন্ঠে বিমোহিত করেছেন শত শত দর্শক-শ্রোতাকে তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হাসান আরিফ আবৃত্তিশিল্পী করোনা
