শ্বশুরবাড়ির জন্য পাঞ্জাবি আয়ত্ত করছেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১, ০৩:৩৯ এএম
দুই বছর প্রেমের পর বিয়ে করতে চলেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ৯ ডিসেম্বর রাজস্থানের একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। যদিও শুক্রবার (৩ ডিসেম্বর) তাদের আইনি বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি হয়ে গেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর।
এদিকে ভিকি কৌশলের বাড়ি ভারতের পাঞ্জাবে হওয়ায় পাঞ্জাবের আঞ্চলিক ভাষা আয়ত্ত করছেন ক্যাট। বিয়ের পর শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে মিশতে গেলে এই ভাষা তো একটু জানতেই হবে।
জানা গেছে, পাঞ্জাবি ভাষা শেখার জন্য গৃহশিক্ষক রেখেছেন ক্যাটরিনা। বিয়ের আগেই এই ভাষার প্রাথমিক জ্ঞান আয়ত্ব করে নিতে চান অভিনেত্রী।
এনএফ৭১/এমএ/২০২১
