মা হওয়ার ব্যাপারে জানালেন রিহানা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১, ০২:৫০ এএম
বেশ কয়েকদিন ধরেই হলিউডে আলোচনার বিষয় ছিল মা হচ্ছেন জনপ্রিয় পপ গায়িকা রিহানা। এই নিয়ে চলছিল নানা রকম জল্পনা। অবশেষে মা হওয়ার বিষয়ে মুখ খুললেন এ মার্কিন গায়িকা।
মার্কিন এই সংগীত তারকা মা হওয়ার বিষয়ে সরাসরি কিছু না বললেও এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দেন, এই মুহূর্তে তিনি অন্তঃসত্ত্বা নন।
কিছুদিন আগেই রিহানার এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে রিহানাকে দেখা যায় কমলা রঙের এক পোশাক পরেছিলেন। সেই পোশাকের কারণেই নেটিজেনদের একাংশের মনে হতে থাকে রিহানা মা হচ্ছেন।
অনেকেই আবার সেই ছবিতে খুঁজে পান তার ‘বেবি বাম্প’ও। ইনস্টার কমেন্ট বক্সেও চলতে থাকে একের পর এক প্রশ্ন। এর পরেই রিহানাকে ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করে জানতে চান এক ভক্ত, স্ক্রিনশট শেয়ার করে এমনটাই দাবি কিছু মার্কিন প্রথম সারির দৈনিকের।
ভক্তের প্রশ্নের উত্তরে যা লিখেন তা দেখে আপনি বাধ্য হবেন হাসতে। তিনি লিখেন, 'হাআআআআ। স্টপ। তুমি তো আগের ১০ বারের বেবি শাওয়ারে এলে না। প্রতি বছর তোমাদের জন্য আমায় সন্তানের জন্ম দিতে হয়। লল। অর্থাৎ, পরোক্ষে তিনি বুঝিয়ে দেন প্রতি বছর তার মা হওয়ার খবর রটলেও তা ভুয়া। এবারের ঘটনা একই রকম।
যদিও রিহানা যে মা হতে চান সে কথা গত বছর এক মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন। তিনি বলেছিলেন ৪২ বছরের ৩-৪ জন সন্তানের মা হতে চান তিনি। প্রয়োজনে সিংগেল মা হতেও তিনি রাজি।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: রিহানা
