ওমরার উদ্দেশ্যে রওনা দিলেন মাহি-রাকিব

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০৩:৩৫ এএম

ওমরার উদ্দেশ্যে রওনা দিলেন মাহি-রাকিব

পূর্ব ঘোষণা অনুযায়ী ওমরার উদ্দেশ্যে রওনা দিলেন ঢাকাই সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহি। বুধবার (২৪ নভেম্বর) ওমরা হজ পালনের জন্য স্বামী রাকিবকে নিয়ে রওনা দিয়েছেন এই নায়িকা।

মাহি তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সম্প্রতি নতুন করে ঘর বেধেছেন মাহিয়া মাহি। তার স্বামীর রাকিব সরকার ব্যবসায়ী ও গাজীপুরে এক রাজনৈতিক পরিবারের সন্তান। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি।

এনএফ৭১/এনজেএ/২০২১

 





Top