পরীমনির বেবি শাওয়ারের গান গাইলেন মমতাজ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০৪:১৮ এএম
পরীমনির সাত মাসের ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে পরিমনির নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হলো বিশেষ একটি গান। যেটি গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
অরণ্য আনোয়ারের নির্মাণ চলতি সিনেমা ‘মা’-এর জন্য তৈরি হলো এই বিশেষ গান। যাতে মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। এরমধ্যে ছবিটির শুটিং শুরু হলেও পরী তাতে অংশ নেবেন জানুয়ারিতে। তার আগেই তৈরি হলো তার জন্য বিশেষ এই গান। মাহী ফ্লোরার কথায় যৌথভাবে গানটির সুর করেছেন মাহাদী ও মুন্তাসির। আর সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।
জানা গেছে, এই গানটি সিনেমায় ব্যবহার হবে পরীমনির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে। মূলত এই গানটির মধ্য দিয়েই ছবিটির গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যাজেডি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পরীমনি মমতাজ বেবি শাওয়ার
