তবে কি ভাঙছে নিক-প্রিয়াঙ্কার সংসার!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৫:৩৫ এএম
বলিউড পেরিয়ে এখন হলিউডের একজন হয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে মনেপ্রাণে তিনি ‘দেশি গার্ল’ তা প্রমাণ করেছিলেন বিয়ের পরেই। নিজের নামের পাশে জুড়েছিলেন স্বামীর পদবি।
কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকে স্বামীর পদবি ‘জোনাস’ মুছে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সে নিয়ে চলছে হইচই ও নানা রকম কানাঘুষা। এটাই কি প্রিয়াঙ্কা আর নিকের সংসারে ভাঙনের ইশারা কিনা তাই খুঁজে চলেছেন অনেকে।
তবে এ গুঞ্জনে জল ঢেলে প্রিয়াঙ্কার মা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘প্রিয়াঙ্কা আর নিকের বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ গুজব।’ সেই সাথে তিনি অনুরোধ করেন, এ ধরনের মিথ্যা খবর কেউ যেন না ছড়ায়।
এদিকে এই বিবাহবিচ্ছেদের খবর কে একপ্রকার উড়িয়ে দিয়ে নিকের শরীরচর্চার ভিডিওতে প্রিয়াঙ্কার ভালোবাসায় ভরা এক মন্তব্য করে লিখেছেন, ‘কসম! তোমার ওই বাহুযুগলে আমি মরেছি।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস
