‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি মুক্তি পেয়েছে আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ০২:৫৬ এএম
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি শুক্রবার (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
দেশের ১২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। বিষয়টি সিনেমার পরিচালক নিশ্চিত করেছেন। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’ বাংলাদেশি ছবি হিসেবে অংশ নিয়েছিল সিনেমাটি।
১০ নভেম্বর সিনেমাটির প্রিমিয়ার হলো স্টার সিনেপ্লেক্সে। সেখানে আলাপকালে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১২টি সিনেমা হল নিশ্চিত করতে পেরেছি। দর্শকদের সুবিধার জন্য হল তালিকা ‘রেহানা মরিয়ম নূর’ ছবির ফেসবুক পেজে প্রকাশ করেছি। আশা করছি সবাই দলে দলে দেখতে আসবেন সিনেমাটি।’
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: রেহানা মরিয়ম নূর
