জন্মদিনে বাগদান সারলেন বিদ্যা সিনহা মিম
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০২:২০ এএম
বাগদান সারলেন লাক্স তারকা ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। হবু বরের নাম সনি পোদ্দার। বুধবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এই অভিনেত্রী। বাগদানের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম। পাশাপাশি প্রকাশ করেছেন হবু বরের ছবিও।
ফেসবুকে স্ট্যাটাসে এ মিম লেখেন, ছয় বছর আগে তোমার সঙ্গে আমার সকল আনন্দের শুরু। আজকের দিনটি আমার জন্য বিশেষ। আজ থেকে আমাদের চিরদিনের জন্য যাত্রা শুরু। একটি নতুন অধ্যায়ের শুরু। অবশেষে যৌথ জীবনের পথ চলা শুরু।
আজ মিমের জন্মদিনে দুপুরের দিকে মিম জানিয়েছিলেন রাতে চমকে দেবেন ভক্তদের। তারপরই গুঞ্জন শুরু হয় তার বিয়ের। অবশেষে সব গুঞ্জনকে সত্য প্রমাণ করলেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
