শীতকালে বিয়ে করতে চান ক্যাটরিনা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৩:১০ এএম
নানা অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ এলে ক্যাটরিনা কাইফ বহুবার বলেছেন ধুমধাম করে বিয়ে করতে চান তিনি। জমকালো সাজে সাজতে চান বউ। শুধু তাই নয়, গরমকালে নয় শীতেই বিয়ে করতে চান তিনি।
তাইতো হবু ঘরণীর সুবিধেমতো তাই বিয়ের দিন এগিয়ে এনেছেন ভিকি। চলতি শীতেই এক হবেন তারা। ছবির শুটিং শেষ করে ২০২২ সালের মে মাসে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঠিক করেছিলেন ভিকি। কিন্তু এত দিন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ ক্যাট। মে মাসে প্রচণ্ড গরম থাকায় শীতেই শুভ কাজ সেরে ফেলতে চাইছেন ‘এক থা টাইগার’-এর নায়িকা।
ইতিমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু। রাজস্থানে অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন তারা। ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিয়ে কোথায় হবে থেকে কী পোশাক পরবেন, ক্যাটরিনা সব ঠিক করে রেখেছিলেন। মে মাসে রাজস্থানে খুব গরম পড়বে বলে তখন সেখানে অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই বিয়ের দিন এগিয়ে এনেছেন তারা।’
এনএফ৭১/এনজেএ/২০২১
