টাকার জন্য আরিয়ানকে অপহরণ করতে চেয়েছিলেন সমীর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০২:৪১ এএম
এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি বলেন, আরিয়ানকে কিডন্যাপ করে সমীর ওয়াংখেড়ে টাকা আদায় করতে চেয়েছিল।
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছেন। এবার এই অফিসারের বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগ আনলেন তিনি। মহারাষ্ট্রের এই মন্ত্রী শুরু থেকেই বলে চলেছেন, প্রমোদতরীতে এনসিবির অভিযান পুরোটাই ওয়াংখেড়ের সাজানো নাটক।
তার অভিযোগ ড্রাগ মামলার আছিলায় আরিয়ানকে কিডন্যাপ করতে চেয়েছিল সমীর ওয়াংখেড়ে, যাতে শাহরুখ খানের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা যায়।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: এনসিবি আরিয়ান খান
