ওমরাহ করতে যাচ্ছেন মাহি
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ০২:৪৫ এএম
ঢাকাই চলচ্চিত্রের অগ্নিকন্যা মাহিয়া মাহি। সম্প্রতি গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিবের সাথে দ্বিতীয়বারের মতো ঘর বেঁধেছেন তিনি। বিয়ের পর থেকেই বরের কাছ থেকে একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছেন এই নায়িকা। এবার স্বামীসহ ওমরাহ করতে যাচ্ছেন বলে জানান মাহি।
মাহি বলেন, ‘চলতি মাসেই ওমরাহ করতে যাচ্ছি। এ জন্য শুটিং শিডিউল রাখছি না। হাতের কাজগুলোও দ্রুত শেষ করছি। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। সবার কাছে দোয়া চাই যেন সহি সালামতে ওমরাহ পালন করতে পারি।’
বর্তমানে ‘ড্রাইভার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি। ইফতেখার চৌধুরী পরিচালিত এই সিনেমায় মাহি ছাড়াও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সজল। এ ছাড়া ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং করছেন তিনি। এর বাইরেও হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ওমরাহ মাহিয়া মাহি
