জয়ার ছবি তুললেন জেমস
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০১:৩২ এএম
অন্য সব তারকার মতো এবার ইউটিউবে নিজের নামে চ্যানেল খুললেন জয়া আহসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেন দুই বাংলার নন্দিত এই শিল্পী।
এই ঘোষণার সাথে নিজের একটি ছবিও দিয়েছেন জয়া। কিন্তু মজার বিষয় হলো, পোস্ট করা ছবিটির ক্রেডিট অর্থাৎ ফটোগ্রাফার এর নামে তিনি লেখেন নগরবাউল জেমসের নাম। প্রিয় তারকা জেমসকে ধন্যবাদ জানিয়ে জয়া লিখেন—‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাইকে।’ জয়া আহসানের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইবার সংখ্যা ১৯০০।
ইউটিউব চ্যানেল নিয়ে জয়া বলেন- ‘ইউটিউবে নিয়মিত কিছু দিতে পারব তা কিন্তু নয়। অর্থবহ কিছু হলে তবেই দেব। আমি যেহেতু কিছু ইস্যু নিয়ে কাজ করি, সেসব বিষয়গুলো আরো কিছু মানুষের কাছে পৌঁছানো দরকার। আর সেই ভাবনা থেকে চ্যানেল খোলার ভাবনা।’
এনএফ৭১/এনজেএ/২০২১
