মা হারালেন কৌশানী মুখার্জী
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০৩:৫০ এএম
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জীর মা শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।
পরিস্থিতির অবনতি হলে ২৩ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে শতচেষ্টায়ও বাঁচানো যায়নি। অবশেষে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কৌশানীর পাশেই রয়েছেন তার প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত। এদিকে, বনির মা পিয়া সেনগুপ্ত জানান, বেশকিছু শারীরিক সমস্যা ছিল কৌশানীর মায়ের। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তার।
২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয় সফর শুরু করেছিলেন কৌশানী। এভাবে হুট করে মাকে হারিয়ে ভেঙে পড়েছেন কৌশানী।
এনএফ৭১/এনজেএ/২০২১
