বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০২:১৪ এএম
চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। বলিপাড়ায় এ নিয়ে চলছে জোর চর্চা।
ভারতীয় গণমাধ্যমে দাবি, ইতোমধ্যে বিয়ের ভেন্যু ঠিক করেছেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। রান্থামবোর ন্যাশনাল পার্ক থেকে এই স্থানের দূরত্ব মাত্র ৩০ মিনিট।
ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র বলছে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচি ইতোমধ্যেই ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন। বিয়ের জন্য নাকি ক্যাটরিনা বেছে নিয়েছেন ‘র সিল্ক’।
চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা-ভিকি। এমনকি নায়িকার চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট ভিকি। যদিও সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত একটি মন্তব্যও করেননি তারা।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ক্যাটরিনা কাইফ
