সিয়ামের পারিশ্রমিক মাত্র এক হাজার এক টাকা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ১২:৪২ এএম
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে 'পোড়ামন ২' সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আবারো সেই নতুন জাজের সাথে নতুন সিনেমা যুক্ত হলেন সিয়াম। 'রাস্তা' নামের সিনেমাটি বানাবেন রায়হান রাফি।
কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এতে মাত্র এক হাজার এক টাকা পারিশ্রমিক নেবেন সিয়াম। জাজ মাল্টিমিডিয়াই এমন তথ্যই নিশ্চিত করেছে। ২০ অক্টোবর একটি ফেসবুক ঘোষণা এসে জাজের ভেরিফায়েড পেজে। সেখানে বলা হয়েছে, ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন নতুন এক নায়িকা।
জাজের এডমিন থেকে দেয়া স্ট্যাটাসটি এমন, 'জাজের ব্যবসা সফল দুই সিনেমা পোড়ামন-২ ও দহন টিম। মানে জাজ, রায়হান রাফি ও সিয়াম আবার এক সাথে। অবশ্য ওই দুইটা সিনেমাতে পূজা ছিল, কিন্তু জাজের এই নতুন সিনেমাতে পূজা নেই, আসছে নতুন মুখ ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: জাজ মাল্টিমিডিয়া সিয়াম আহমেদ
