আজও জামিন পেল না আরিয়ান খান

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ১২:৩১ এএম

আজও জামিন পেল না আরিয়ান খান

আজও জামিন পেল না সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

মুম্বাইয়ের বিশেষ আদালতে বুধবার (২০ অক্টোবর) আরিয়ানের জামিন আবেদন করলে তা নাকচ করেন আদালত। বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে থাকবেন আরিয়ান। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদন থেকে জানিয়েছে, মুম্বাইয়ের বিশেষ আদালতে আরিয়ানের জামিন মঞ্জুর না হওয়ায় উচ্চ আদালতে আবেদন করেছেন তার আইনজীবী।

এর আগে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে, অবৈধ মাদক পাচার ও বিতরণের সঙ্গে তারা শাহরুখ পুত্রের যোগসাজশ খুঁজে পেয়েছে। আরিয়ানের সঙ্গে বিদেশি এমন কিছু ব্যাক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে, যারা আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত। তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছে এনসিবি।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top