বাবা হচ্ছেন জাস্টিন বিবার!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ জুলাই ২০২১, ০২:৪৫ এএম
আবারো বাবা হতে যাচ্ছেন বিবার, এমন গুঞ্জনে হুট কেঁপে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোমবার (১৯ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্ত্রীর হেইলির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এই মার্কিন পপ তারকা। ক্যাপশনে লিখেছেন — 'মম অ্যান্ড ড্যাড।'
বিবারের এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা। ক্যাপশন দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই ধারণা করেন যে ছবি পোস্ট করে বাবা হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিবার।
যদিও পরবর্তী সময়ে ছবির নিচে মন্তব্য করেন হেইলি। সেখানে বিষয়টি খোলসা করে তিনি লেখেন, ‘আমার মতে, কেউ ভুলভাবে উপস্থানের আগেই ক্যাপশন পরিবর্তন করে লেখা উচিত— ‘ডগ মম অ্যান্ড ড্যাড।’
জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার বিয়ে করেছেন সুপার মডেল হেইলি বল্ডউইনকে। এরপর থেকেই একাধিকবার তার বাবা হওয়ার গুঞ্জন শোনা গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: জাস্টিন বিবার হেইলি বল্ডউইন
