রণবীর হবেন সৌরভ গাঙ্গুলি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ০১:৪৬ এএম

রণবীর হবেন সৌরভ গাঙ্গুলি

মোহাম্মদ আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেবের পর বলিউড এবার পর্দায় নিয়ে আসছে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়কের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।

জানা গেছে, ভায়াকম প্রোডাকশন নির্মাণ করতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। এজন্য মোটা অঙ্কের খরচাও করতে প্রস্তুত তারা। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে উড়ানো সবই নাকি থাকবে বায়োপিকে। কিছুদিনের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে এ বিষয়ে।

প্রথমে শোনা গিয়েছিল, গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান। তবে নতুন গুঞ্জন বলছে যে, প্রিন্স অব কলকাতার চরিত্রে পর্দায় হৃতিক নয় হাজির হবেন রণবীর কাপুর। তাকেই নাকি পছন্দ ‘দাদা’র। তবে এখনই বায়োপিক নিয়ে কিছু বলতে চান না সৌরভ গাঙ্গুলি।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top