আনুশকা-বিরাট প্রকাশ করলেন মেয়ের ছবি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০২:০৫ এএম

আনুশকা-বিরাট প্রকাশ করলেন মেয়ের ছবি

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি তাদের মেয়েকে জন্মের পর থেকেই রেখেছেন আড়ালে। মিডিয়ার হাত থেকে মেয়ে ভামিকাকে বাঁচাতেই বিরুশকার এই রক্ষণশীলতা।

আর তাইতো বিরাট ও আনুশকা বাইরের বের হলে, মেয়ের মুখ ঢেকে বা মেয়েকে বুকে জড়িয়ে সবার নজর থেকে সরিয়ে রাখতেন। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও একটি বারের জন্য পোস্ট করেননি ছোট্ট ভামিকার ছবি।

তবে সোমবার হঠাৎই মেয়ের বয়স ৬ মাস হওয়ার আনন্দে বিরাট ও আনুশকা পোস্ট করলেন ভামিকার আদর মাখা ছবি। এই ছবিতে আনুশকা লিখেছেন, তোমার একটা হাসিই আমাদের গোটা বিশ্বটাকে বদলে দেয়। তোমার একটা চাউনিই আমাদের বেঁচে থাকার রসদ। আমাদের ছোট্ট সোনা। আমাদের তিনজনের বন্ধনের ৬ মাস পূর্ণ শুভ হোক।


এনএফ৭১/এনজেএ/২০২১





Top