আজ পূর্ণিমার জন্মদিন

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০৩:৪১ এএম

আজ পূর্ণিমার জন্মদিন

আজ ১১ জুলাই চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। দিলারা হানিফ পূর্ণিমা নামটা তার পারিবারের দেয়া। চট্টগ্রামেই তার শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন।

অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই নাম লেখান চলচ্চিত্রে। এরপর প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন শতাধিক দর্শকনন্দিত সিনেমা। সেইসাথে টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ। ১৯৯৮ সালে ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের দিয়ে ঢাকাই চলচ্চিত্রে তার পথচলা শুরু।

অভিনয় জীবনে জুটি বেঁধেছেন রিয়াজ, রুবেল, আমিন খান, ফেরদৌস, মান্না, শাকিব খান এর সাথে। এছাড়া কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পূর্ণিমা



Top