হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নাসিরউদ্দিন শাহ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ১০:১৭ পিএম
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন ৭০ বছর বয়সী অভিনেতা নাসিরউদ্দিন শাহ। কিন্তু এখন তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন।
বুধবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দু’টি ছবি পোস্ট করে বলিউডের বর্ষীয়ান এই অভিনেতার বাড়ি ফেরার খবরটি জানিয়েছেন তার ছেলে ভিভান। একটিতে রত্না পাঠক (নাসিরের স্ত্রী ও অভিনেত্রী) ও নাসিরউদ্দিন শাহকে দেখা গেছে।
নাসিরউদ্দিন শাহ গত ৩০ জুন হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার ম্যানেজার বলেন, ‘তিনি দুই দিন ধরে হাসপাতালে আছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার ফুসফুসে প্যাচ পাওয়া গেছে এবং এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। তার বর্তমান অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নাসিরউদ্দিন শা
