করোনায় একদিনে আরো ৩৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২১, ১০:২৮ পিএম

করোনায় একদিনে আরো ৩৮ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩২২ জন।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৬ হাজার ২২২ জনে।

শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১





Top