আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০১:১৪ এএম

সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে হাসপাতালের অন্য শাখাগুলো কার্যক্রম চালাতে পারবে বলে তিনি জানান।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজি নয়, মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্সই বাতিল করা হয়েছে। তবে একই প্রতিষ্ঠানের অন্য শাখা থাকলে সেগুলো কার্যক্রম চালাতে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই দায় নিতে হবে। এ ধরনের ঘটনার শাস্তি হিসেবে হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সরকার সক্ষম হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top