জাতীয় সংসদে শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের নামে লবি ও গ্যালারির নামকরণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৩:৩০ এএম

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের শহীদদের অবদান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে জাতীয় সংসদে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

সাবেক সচিব লবির নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ আবু সাঈদ লবি’। একই সঙ্গে সাংবাদিক গ্যালারি-১-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ মোঃ ওয়াসিম গ্যালারি’।

জাতীয় জীবনে জুলাই আন্দোলনের শহীদদের অসামান্য অবদান স্মরণে এবং তাদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে এই নামকরণ করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top