ভারত না ঢুকেই দেশে ফেরার সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১০:৪০ পিএম

সংগৃহীত

 

প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক প্রতিবাদ।

মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে সেখানে যাননি, বরং সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। সেখানে ঘটে যাওয়া ঘটনাকে তিনি রাষ্ট্রীয় অবস্থান থেকে তাৎক্ষণিকভাবে প্রতিবাদের প্রয়োজনীয়তা হিসেবে দেখেন বলেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, ভারতীয় কর্তৃপক্ষ শুরুতে তাকে দেশে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি আর প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার মতে, এ ঘটনায় রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন ছিল।

ঘটনাটি ঘটেছে দিল্লিতে শুরু হওয়া ভারত মহাসাগরীয় রিম সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশগ্রহণকে কেন্দ্র করে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাংলাদেশের হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল।



বিষয়:



Top