দেশে করোনা পরিস্থিতি
করোনায় আরও ৬৯ মৃত্যু, শনাক্ত ৬০২৮
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১১:৫৪ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে ছয় হাজার ২৮ জনের শরীরে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৬৯ জনসহ দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৮৯১ জনে। আর মোট শনাক্ত হয়েছে ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮৫৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনা ৬৯ মৃত্যু শনাক্ত ৬০২৮
