রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে নরেন্দ্র মোদি

Rakib Hasan | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ০১:৫৯ এএম

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে নরেন্দ্র মোদি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে ৭টার দিকে বঙ্গভবনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। এ সময় বঙ্গভবনে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানা বিষয় নিয়ে আলাপ করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১





Top