‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনসহ কয়েকটি প্রকল্প উদ্বোধন
Rakib Hasan | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ০১:৪৮ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকা-নিউ জলপাইগুড়ি ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেন ও ৩টি নতুন বর্ডার হাটসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
ভার্চুয়ালি প্রকল্পগুলির উদ্বোধন করেন শেখ হাসিনা ও মোদি।
শনিবার (২৭ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। বিকাল পাঁচটার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তারা একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: মিতালি এক্সপ্রেস ট্রেনসহ উদ্বোধন
