জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৮:১৫ পিএম
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় মুক্তিযোদ্ধার একটি দল।
শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টায় মেজর জেনারেল নারায়ন শংকর নরের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর জেনারের নারায়ন শংকর নর গণমাদ্যমকে বলেন, '১৯৭১ সালে বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছিলাম। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের ৫০বছর অতিক্রম করেছে। বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আমরা আসলেই গর্বিত।'
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সর্বদাই অতিথিপরায়ণ। তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ।
এনএফ৭১/আরএইচ/২০২১
