জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০৩:৫৬ পিএম
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির সংবাদমাধ্যমকে সকাল সাড়ে ৮টার দিকে মাসুদ এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এনএফ৭১/জেএস/২০২১
