সংসদীয় স্থায়ী কমিটি গঠন: আইন ও অর্থ মন্ত্রণালয়ে নতুন সভাপতি ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
সংসদীয় স্থায়ী কমিটি গঠন: আইন ও অর্থ মন্ত্রণালয়ে নতুন সভাপতি ঘোষণা
ঢাকা: অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আইন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ও ভোলা-১ আসনের এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ । অন্যদিকে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিএনপির ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি মুসফিকুর রহমান
রোববার (১৪ জুন) সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়।
নতুন গঠিত উভয় কমিটিই ১০ সদস্যবিশিষ্ট। এতে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরাও কমিটিতে স্থান পেয়েছেন।
আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে আইনমন্ত্রীসহ একাধিক সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে অর্থমন্ত্রীসহ বিভিন্ন আসনের এমপিরা সদস্য হিসেবে রয়েছেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি পর্যায়ক্রমে গঠন করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েকটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে এবং আরও বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংসদীয় এসব কমিটির মাধ্যমে মন্ত্রণালয়গুলোর কার্যক্রম তদারকি ও নীতিনির্ধারণী কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়:
