বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি শুরু সোমবার, ৬০ নয় মিলবে ৪০ মেগাওয়াট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:৫২ পিএম

সংগৃহীত

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি আগামীকাল সোমবার (১৫ জুন) থেকে শুরু হচ্ছে। তবে পূর্বঘোষিত ৬০ মেগাওয়াটের পরিবর্তে আপাতত ৪০ মেগাওয়াট বিদ্যুৎই পাবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) এখনো অনুমোদন দেয়নি। ফলে বিদ্যমান ব্যবস্থার আওতায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সক্ষমতা সীমাবদ্ধতা এবং কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অনুমোদন স্থগিত রয়েছে। এর মধ্যে সংশোধিত বা নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) সিদ্ধান্তও অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত জেএসসির বৈঠকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি ৪০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৬০ মেগাওয়াট করার বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

বর্ষা মৌসুমে উদ্বৃত্ত জলবিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে নেপাল। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেশটি ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে।



বিষয়:



Top