সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের নতুন নেতৃত্ব ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:০১ পিএম
সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
শনিবার (১৩ জুন) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সোসাইটি কনফারেন্স রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নাসির-আনোয়ার-ইমরান পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে অন্যান্য পদেও জয়ী হয়েছেন প্যানেলের প্রার্থীরা। কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. ইমরান চৌধুরী ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে ডা. মোস্তাফা আমিন খান ১৩০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ডা. অভিজিত সরকার ৯৬ ভোট এবং দফতর সম্পাদক পদে ডা. শাওন বিন রহমান ১১১ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া সহ-সভাপতি পদে ডা. সালেক বিন ইসলাম, কার্যকরী সদস্য পদে ডা. ইকবাল আহমেদ এবং ডা. মো. মিসকাতুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১৯১ জন ভোটারের মধ্যে ১৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বিষয়:
