এক বছরের মধ্যেই বসবাসের উপযোগী হবে ঝিলমিল আবাসিক প্রকল্প: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০১:৪৬ এএম

সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লটপ্রাপ্তরা যেন আগামী এক বছরের মধ্যে বাড়ি নির্মাণ ও বসবাস শুরু করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পটির অগ্রগতি আশানুরূপ ছিল না। তবে বর্তমানে প্রকল্প এলাকায় থানা, স্কুল, হাসপাতাল এবং ইটিপি (ETP) সেন্টার নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি শিগগিরই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ কাজও শুরু হবে।

তিনি আরও বলেন, আবাসিক এলাকাকে আধুনিক ও নিরাপদ করে তুলতে স্ট্রিট লাইট স্থাপন এবং সিসি ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রকল্পের বাসিন্দাদের জন্য একটি নিরাপদ ও উন্নত আবাসন পরিবেশ নিশ্চিত করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের কাজ ঘুরে দেখেন। পরে প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম



বিষয়:



Top