অর্থনৈতিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায় সরকার: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০১:২৬ এএম
‘অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত করা এবং অলিগার্কদের ধ্বংস করাই সরকারের লক্ষ্য’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শনিবার, ১৩ জুন) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এসময় নবগঠিত যুবদলের নেতাদের নিয়েও তিনি সেখানে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, তরুণদের হাতে দায়িত্ব দেওয়ার মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিতে চায়।
তিনি আরও উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দক্ষ জনগোষ্ঠী গঠনে বদ্ধপরিকর বর্তমান সরকার।’
এনএফ৭১/ওতু
বিষয়:
