কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:০২ এএম
১৩ জুন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার পৌঁছে প্রথমেই পাতালি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া কক্সবাজারের জুলাই শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন তিনি।
সফরের অংশ হিসেবে পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে একটি রাজনৈতিক জনসভায় যোগদান ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করবেন এবং লং বিচ হোটেলে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।
দিনব্যাপী সকল কর্মসূচি শেষে বিকেলে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এনএফ৭১/ওতু
বিষয়:
