দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফ্রি ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ করবে সরকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০১:৫৭ এএম
দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের বিদ্যালয়ে ধরে রাখতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এ কর্মসূচির আওতায় দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে বিদ্যালয়ের পোশাক, জুতা ও স্কুলব্যাগ দেওয়া হবে।
সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে লাখো পরিবারের শিক্ষা-সংক্রান্ত ব্যয় কমবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে মোট আয় ও ব্যয়ের ব্যবধান দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
