আবারও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৯:১৫ পিএম
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫, যা মৃদু মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার।
উল্লেখ্য, এর আগে ৮ জুন বাংলাদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলার নিকটবর্তী এলাকায়।
এনএফ৭১/একে
বিষয়:
