দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:২৩ এএম

সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার যে নির্দেশনা ছিল, তাতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে যে, আজ থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে। ফলে দেশের সব মার্কেট, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।

এই সিদ্ধান্তকে ব্যবসায়ীদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে মো. হেলাল উদ্দিন প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন সময়সূচি ব্যবসায়িক কার্যক্রমে গতি আনবে এবং ব্যবসায়ীদের ক্ষতি কিছুটা কমাতে সহায়তা করবে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সারাদেশে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর ছিল। তবে ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ঈদ শেষে পুনরায় আগের সময়সূচি চালু করা হলেও সর্বশেষ সিদ্ধান্তে সেই বিধিনিষেধ শিথিল করা হলো।

নতুন এই নির্দেশনার ফলে ক্রেতারা কেনাকাটার জন্য অতিরিক্ত সময় পাবেন, একই সঙ্গে ব্যবসায়ীরাও দীর্ঘ সময় ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top