গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের উল্লাস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:১০ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা।
বুধবার রাতে এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা আনন্দ প্রকাশের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীকে শূন্যে তুলে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় শিক্ষামন্ত্রীকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। পরে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই তা শেয়ার করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন বলেন, এটি তাদের জীবনের আনন্দঘন মুহূর্তগুলোর একটি, এবং তারা শিক্ষামন্ত্রীর জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের প্রশাসনিক জটিলতা প্রশ্রয় দিচ্ছে না। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
তিনি জানান, সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও উন্নত দেশ গড়ার কাজ চলছে। পাশাপাশি তিনি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এনএফ৭১/একে
বিষয়:
