দেশে বৈধ সিমের সংখ্যা ৩২ কোটি ছাড়াল: মন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৭:২৩ এএম
দেশে বর্তমানে বৈধভাবে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, দেশে বর্তমানে মোবাইল অপারেটর কোম্পানির সংখ্যা কত এবং এসব কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত।
জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে চারটি মোবাইল অপারেটর কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো—টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড।
মন্ত্রী আরও জানান, এসব মোবাইল অপারেটরের আওতায় বর্তমানে বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৮২ লাখে।
সংসদে এই তথ্য উপস্থাপনের পর মোবাইল খাতে গ্রাহকসংখ্যা ও সিম ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
