পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিয়ম না মেনে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয়, ভারতকে একাধিক চিঠি দেওয়া হয়েছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:০১ এএম

সংগৃহীত

নিয়ম না মেনে বাংলাদেশে পুশইনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত ভারতকে ১২–১৩টি চিঠি দেওয়া হয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাদের ফেরত পাঠানোর জন্য একটি নির্ধারিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, এই ধরনের অনিয়মিত পুশইন দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রসঙ্গে তিনি জানান, সীমান্তে পুশইনের যেকোনো চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত থাকবে।



বিষয়:



Top