এক শক্তিশালী ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
ভুটানে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ কেঁপে উঠেছে। রোববার দিবাগত রাত ১১টা ৩৬ মিনিটে অনুভূত এ ভূমিকম্পে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে, কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পানাখা এলাকার পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভুটানে সৃষ্ট ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পটি মাঝারি ধরনের ছিল। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।
জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তর থেকে প্রায় ৪৩২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
এনএফ৭১/একে
বিষয়:
