ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৯:৫৩ এএম

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে।

 

রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হলে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

 

প্রাথমিক তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল আনুমানিক ৫.৩। এর প্রভাব বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি, যা পুনাখা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বলে জানা গেছে।

 

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

 

ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়লেও সবাইকে গুজব এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।



বিষয়:



Top