নারী সদস্যদের আগমনে আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০১:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, নারী সদস্যদের উপস্থিতিতে আজ সংসদ আরও প্রাণবন্ত ও কালারফুল হয়ে উঠেছে।

তিনি বলেন, নারী সদস্যদের আগমনে সংসদ পূর্ণতা পেয়েছে। এ জন্য তিনি তাদের অভিনন্দনও জানান।

বক্তব্যের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন মোনাজাত পরিচালনার জন্য এবিএম আশরাফ উদ্দিন নিজানকে আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম বাজেট অধিবেশন।

রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপৃন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এনএফ৭১/একে



বিষয়:



Top