দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ১০:৪০ পিএম
দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয়নি, বরং দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শিক্ষার গুণগত মান, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষার প্রসার বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা জরুরি।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিস্তারিত বক্তব্য ও কর্মসূচির অন্যান্য তথ্য পরে প্রকাশ করা হবে।
বিষয়:
