হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৩:২৯ এএম

সংগৃহীত
দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা একদিনে দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জনে।

শনিবার (০৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।

এদিকে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ হাসপাতালে ভর্তি থাকলেও অনেকেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি প্রতিরোধযোগ্য ভাইরাল রোগ, এবং সময়মতো টিকা গ্রহণ করলে এ ধরনের মৃত্যু ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।



বিষয়:



Top