জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০১:৪০ এএম
জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) বিকেল ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি’র সভাপতিত্বে এ সভা শুরু হয়।
সভায় সরকারের নীতিনির্ধারণ, সংসদীয় কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সংসদীয় এ সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।
সভায় সরকারদলীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
বিষয়:
