দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১১:৩০ পিএম

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা | সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরিসংক্রান্ত সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্যসেবা খাতে দেশীয় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয়ভাবে অ্যাম্বুলেন্স নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ শনিবার বেলা ২টায় রাজধানীর মিন্টো রোডের ৪ নম্বর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সাংবাদিক সম্মেলনে সভার সিদ্ধান্ত, বাস্তবায়ন পরিকল্পনা এবং দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



বিষয়:



Top