প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

সংগৃহীত

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা পুনরায় চালু ও সেগুলোর ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সম্ভাবনা, ব্যবস্থাপনা কাঠামো, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিস্তারিত আসছে...



বিষয়:



Top